মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ’র সভাপতি মীম খাতুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভলেন্টিয়ার হাসান মাহমুদ, সুরভী খাতুন, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
সভায় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে পরিদর্শনের সিধান্ত নেওয়া হয়।