বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 09, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম  আল রাতুল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সাধারণ সম্পাদক নাসিম আহমেদ রাব্বি, সহ-সভাপতি শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাওসিফ জামান আবির প্রমুখ উপস্থিত ছিলেন।