খেলাধুলা

মেহেরপুরে বৃষ্টির কারনে ১ম বিভাগ ক্রিকেটের ২য দিনের খেলাও পন্ড

By মেহেরপুর নিউজ

February 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের খেলাও বৃষ্টির কারনে পন্ড হয়েছে। খেলার নিয়ম অনুযায়ী উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। আজকে দারিয়াপুর পাবলিক ক্লাব বনাম  দফরপুর সততা ক্লাবের সাথে খেলা হওয়ার কথা ছিলো। জানা যায়, আজ রোববার সকাল ১০ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর ২য় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিলো।কিন্তু বৃষ্টির কারনে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অপেক্ষা  করে ক্রিকেট উপ কমিটি। এরপরও বৃষ্টি না থামার কারনে আজকের খেলাও কমিটির সিদ্ধান্তে  পন্ড করে উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী আশাদুল ইসলাম স্বপন মেহেরপুর নিউজকে জানান, দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অপেক্ষা করেও বৃষ্টি না থামার কারনে আজকের খেলা পন্ড করা হয়েছে। খেলার নিয়মানুযায়ী দু’দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।