বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

March 13, 2023

মেহেরপুর নিউজ:

যতই দিন যাচ্ছে বাংলাদেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এর প্রধান কারণ পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব।  দিনের পর দিন বেকারত্বের অভিশাপের বোঝা কমাতে ও বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল যুবক-যুবতীদের মেহেরপুর সদর উপজেলা পরিষদের  উদ্যোগে ১৪ দিন ব্যাপী ফ্রি ল্যান্সিং এর  প্রশিক্ষণ শেষে  সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রশিক্ষণে অংশ গ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।