মেহেরপুর নিউজ, ৩১ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কোর্ট পাড়া এলাকার লিখন আলী নামের এক বেকার যুবককে রিকসা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক পরিমল সিংহ লিখন আলীর হাতে এর রিকসা তুলে দেন।
এসময় এনডিসি কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। লিখন আলী শহরের কোর্ট পাড়ার নুর ইসলামের ছেলে।