বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাসাস এর কর্মীসভা

By মেহেরপুর নিউজ

January 28, 2022

মেহেরপুর নিউজ:

সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মীসভা করেছে মেহেরপুর জেলা শাখা জাসাস।শুক্রবার বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস এর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

কর্মী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম-আহ্বায়ক শরিফ মাহমুদুল হক সঞ্চয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিল্লাল হোসেন, আহসান হাবীব। এ সময় নেতা–কর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান দিতে থাকেন।