রাজনীতি

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে  সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফায়েল আহমেদ,যুগ্ন আহবায়ক আজিম উদ্দিন,জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রব মাষ্টার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বারবার আহবান সত্বেও যদি বর্তমান সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করে, তবে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।