বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেগম রোকেয়া স্বরণে র‌্যালী ও আলোচনা

By মেহেরপুর নিউজ

January 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ জানুয়ারী: মেহেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্লান বাস্তবায়নের লক্ষে ও নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া স্বরণে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সচিব তফিকুল ইসলাম, প্রকৌশলী হারুন আর রদিশ, আবু হেনা মোস্তফা কামাল, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, মোঃ শফি প্রমুখ।

এর আগে পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুনের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।