জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে বেতন ও চাকুরী কমিশন-২০১৩ প্রস্তাবনা ও সুপারিশমালা বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি

By মেহেরপুর নিউজ

June 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুনঃ

“বেতন ও চাকুরী কমিশন-২০১৩ প্রস্তাবনা ও সুপারিশমালা” বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখা। মেহেরপুর জেলা প্রশাসক মাহামুদ হোসেন এই স্মারকলিপি গ্রহণ করেন।

বুধবার সকালে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নকিমউদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপির একটি কপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা সম্পাদক ইউনুচ আলী,সদস্য জহিরুল ইসলাম,মমিনুল হক,জামির হোসেন,আব্দুস সালাম,রেজাউল করিম,নিতেন চন্দ্র বিশ্বাস প্রমূখ।