বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর নিউজ:

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে ।

রবিবার সকাল থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি চলাকালে এখানে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকতার আলী খাঁন, উপদেষ্টা আব্দুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন বাস্তবায়নের সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বারবার সাক্ষাৎ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপি আবেদন-নিবেদন করলেও বাকাসস কতৃক উত্থাপিত দাবি যৌতিক মর্মে উর্ধ্বতন কর্তৃপক্ষ একমত পোষণ করলেও দাবি পূরণ হয়নি। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়।