বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব নদের কিনারে অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালের দিকে বেদের সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে বেদের সম্প্রদায়ের ১১ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, সদর উপ জেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।