রাজনীতি

মেহেরপুরে বেশকিছু বিএনপি নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

By মেহেরপুর নিউজ

February 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ ফ্রেব্রুয়ারি : মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া বন্দর গ্রামে বিএনপি’র বেশ কিছু নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা মাহিদ ও কাটুর নেতৃত্বে বেশ কিছু বিএনপি নেতা কর্মীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করে। পরে বামনপাড়া মোড়ে যোগদান অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা সাহাবার হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল,ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস, সামিউন বাশিরা পলি, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, পিপি রফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, অ্যাডভোকেট কাজী শহীদ, ইউপি সদস্য দরুদ আলী প্রমুখ। পরে সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।