বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেশি দামে তেল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে তেল ব্যবসায়ীর কারসাজতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার এক কর্মচারীকে ক্রেতা সাজিয়ে পাঠানো হলে অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ মেলে।

পরে হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আমঝুপির মহসিন এন্টারপ্রাইজের মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।