বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 24, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষামন্জিল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অফিস সহকারি মহাসিন আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন,উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন, কবি নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম,শ্যামপুর শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস নাহার, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জোহা, আব্দুস সালাম, আজমাইন, হোসেন, পলাশ প্রমূখ।