মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: চাকুরী জাতীয়করনের দাবীতে মেহেরপুরে বেসরকারী স্কুল ,কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে । আজ সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষিকা সেলিনা খাতুন সহ নেতৃবৃন্দ।