বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেসামরিক প্রশাসনে মৃত কর্মচারীদের আর্থিক অনুদানের চেক বিতরন

By মেহেরপুর নিউজ

February 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে বেসামরিক প্রশাসনে চাকুরীকালীন অক্ষম, মৃত কর্মচারীদের আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসামরিক প্রশাসনে চাকুরীকালীন অক্ষম, মৃত কর্মচারীদের আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।

জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে বেসামরিক প্রশাসনে চাকুরীকালীন অক্ষম, মৃত কর্মচারীদের আর্থিক অনুদানের চেক বিতরন করেন।মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরে চাকরি করাকালীন সময়ে মৃতবরণকারী ৬ জনের পরিবারকে মোট ৪৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর,গোলাম রব্বানীর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।