বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল ও রাস্তা অবরোধ

By মেহেরপুর নিউজ

February 08, 2025

 মেহেরপুর নিউজ:

হত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে এবং ৮ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম প্রহরে গাজীপুরে ন্যাককারজনক হামলার প্রতিবাদে মশাল মিছিল, রাস্তা অবরোধ করেছে মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে ওই সৌম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হোটেল বাজার তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ করা হয়। এবং সেখানে রাস্তা অবরোধ করে টায়ার জালানো হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখ যুগ্ন আহবায়ক নাসিম রানা বাঁধন, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ,আমির হামজা প্রমুখ।