বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বোমা সাদৃশ বস্তু উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ফেব্রুয়ারী: মেহেরপুর শহরের বোসপাড়ার একটি আম বাগান থেকে বোমা সাদৃশ একটি বস্তু উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়,আজ সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর বোসপাড়ার স্থানীয়রা একটি আমবাগানে বোমা সাদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই শরজিৎ সঙ্গীয় ফোর্স নিযে ঘটনা স্থলে পৌছে বস্তুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে সদর থানায় নিয়ে আসে। এস আই শরজিৎ সাংবাদিকদের জানান,উদ্ধার কৃত বস্তুটি দেখতে অবিকল বোমার মত হলেও আসলে  সেটি বোমা নয়।