বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ব্যবসায়ীর ঘরের ছাদ থেকে ২ টি বােমা সাদৃশ্য বস্তুু উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 02, 2023

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার পিরােজপুর গ্রামে কলা ব্যবসায়ীর ঘরের ছাদ থেকে ২টি বােমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পিরােজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ি মিঠুন আলীর বসতঘরের ছাদ থেকে বােমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ ও র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব‍  সদস্যরা।

স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২ টি বোমাসদৃশ কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১ টি অজ্ঞাত বস্তু দেখতে পায়। পরে পুলিশ ও র‍্যাবকে খবর দিলে, তারা বস্তুু দুটি পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে যায়।

গৃহকর্তা মিঠুন আলী জানান, আমাকে ফাঁসানাের জন্য শক্রতাবশত কে কারা আমার ঘরের ছাদে বােমার মতাে এ বস্তুু রেখে গেছে।

মেহেরপুর সদর থানায় ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুু দুটি বােমা কি না। সে জন্য বােমা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। এবং এ বস্তুু কে বা কারা রেখে গিয়েছে, তা সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।