বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ব্রিজ ধসে মহিলাসহ দুই নির্মান শ্রমিক নিহত

By মেহেরপুর নিউজ

March 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা গ্রামে পেটকাটা খালের পুরাতন ব্রিজ ভাংগার সময় ব্রিজ ধসে দুই নিমান শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার ষালটাকা গ্রামের নগেন এর স্ত্রী র্দূগা দাসি ও রায়ের কান্দি গ্রামের জিল্লুর রহমান পুলিশ ও স্থানিয়রা জানান, আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিলধলা গ্রামের পেটকাটা খালের পুরাতন ব্রিজ টি ভেংগে

নতুন করে ব্রিজ নির্মান করার জন্য শ্রমিকরা ব্রিজটি সকাল থেকে ভাংতে শুরু করে। এক পর্যায়ে দুপুরে হঠাৎ করে ব্রিজটি ধসে পরে এসময় ব্রিজ এর নিচে ষোলটাকা গ্রামের নগেন এর স্ত্রী র্দূগা দাসি ও রায়ের কান্দি গ্রামের জিল্লুর রহমান নামের দুই নির্মান শ্রমিক চাপা পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে স্থানিয় গ্রামবাসীরা ব্রিজ এর নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে।