বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ব্লক ও বাটিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ৭ দিন ব্যাপী ব্লক ও বাটিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে.এম.জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিন ব্যাপী ব্লক ও বাটিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।