বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ব্লগার রাজিব হায়দার হত্যার প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রুয়ারী: প্রজন্ম শাহবাগ আন্দোলনের অন্যতম নেতা ব্লগার রাজিব হায়দারকে হত্যার প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজও আলোক প্রজ্বলন ও অবস্থান সমাবেশ করেছে প্রজন্ম মুজিবনগর। আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে চত্বরে আয়োজিত অবস্থান সমাবেশে ও আলোক প্রজ্বলন অনুষ্ঠানে ভাষা সৈনিক ইসমাইল হোসেন, এ্যাডভোকট ইয়ারুল ইসলাম,মাহবুবুল হক মন্টু,সাজ্জাদুল আলমসহ শতশত শিশু,নারী পুরুষ অংশ গ্রহন করেন। এর সাথে চুয়াডাঙ্গা জেলার দর্শনার সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষনা করে অবস্থান সমাবেশে অংশগ্রহন করে।