বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিতরণ

By মেহেরপুর নিউজ

June 02, 2019

মেহেরপুর নিউজ, ২ জুন: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়। রবিবার মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বহি বিতরণ করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাসুম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্শকর্তা মাসুদুল আলম প্রমুখ।