মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট : মেহেরপুর শহর সংলগ্ন চাদঁবিল গ্রামে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরা কারবারীকে আটক করেছেসদর থানার পুলিশ। জানা গেছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই পলাশের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রাম থেকে ৬০ কেজি ভারতীয় জিরাসহ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ইসরাফিলের ছেলে আজিজুলকে (৩৫) আটক করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।