বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিক্ষা না করার অঙ্গিকার করলেন ১২ ভিক্ষুক

By মেহেরপুর নিউজ

June 01, 2017

মেহেরপুর নিউজ, ০১জুন: মেহেরপর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ভিক্ষা করার সময় ১২ জন ভিক্ষককে আটক করার পর ভিক্ষা করবে না এমন অঙ্গিকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নিকট তারা আর ভিক্ষা করবে না মর্মে অঙ্গিকার করলে তাদের ছেলে দেওয়া হয়।