বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ

By Meherpur News

September 03, 2025

মেহেরপুর নিউজঃ

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের হযরত আলীকে ২টি ছাগল প্রদান করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার ৭টি ইউনিয়নের ৭ জন সুবিধাভোগীর মাঝে একটি করে গরু বিতরণ করা হয়।