বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 05, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস এর সভাপতিত্বে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমূখ।