বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও তিনটি উপজেলায় ৪৭৭ টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কয়েকটি শিশুর মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন, আর এম ও ডাক্তার এহসানুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ প্লাস ৮ হাজার ২১ জন শিশুকে এবং ১২-৫৯ ক্লাস ৫৯ হাজার ৬ শ ৭৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।