বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের ই-সেন্টার মিলনায়তনে ৪ দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো আবু সাঈদ, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ৪ দিনের প্রশিক্ষণ মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, অফিস সহকারি অংশ গ্রহণ করছেন।