বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রশিক্ষণের সমাপ্তি

By মেহেরপুর নিউজ

June 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের ই-সেন্টার মিলনায়তনে ৪ দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকালের দিকে সমাপনী দিনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো আবু সাঈদ, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ৪ দিনের প্রশিক্ষণ মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, অফিস সহকারি অংশ গ্রহণ করেন।