বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা কোর্সের সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

October 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারি, পেশকার সার্টিফিকেট সহকারী সহ সম পর্যায়ের কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বুধবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে  অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, আর ডিবসি এমএম আরাফাত হোসেনসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।