বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 14, 2023

মেহেরপুর নিউজ:

জেলা প্রশাসনের উদ্যোগ ইউনিয়ন ভূমি সহকারী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী, ট্রেসার, সার্টিফিকেট সহকারীসহ সমজাতীয় কর্মকর্তা কর্মচারীদের ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক তাঁর উদ্বোধনী বক্তব্য স্বচ্ছতা, দ্রুততা ও আন্তরিকতার সাথে কর্মকর্তাদের সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আজ কালেক্টর পদের ২৫১ বছর পূর্ণ হলো। ঐতিহ্যবাহী ও গৌরবের অধিকারী এই সার্ভিসের কালেক্টরগণ মানুষকে দীর্ঘদিন যাবত ভূমিসেবা প্রদান করে এসেছেন। তিনি বলেন, কালেক্টরগণের অন্যতম সহযোগী হিসেবে ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব অনেক। তাদের আন্তরিক সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সিনিয়র সহকারী কমিশনার রনি খাতুন উপস্থিত ছিলেন।