বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

May 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ভূমি সহকারী, ভূমি উপ-সহকারী, ট্রেসার ও সমপদমর্যাদার কর্মকর্তাদের ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন । সমাপনী অনুষ্ঠানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল বাকী,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।