বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি মেলা উপলক্ষে গণশুনানী অনুষ্ঠিত

By Meherpur News

May 25, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ভূমি মেলা উপলক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর ভূমি অফিস প্রাঙ্গণে গণশুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সিফাত মেহনাজ উপস্থিত থেকে ভূমি অফিসের সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম গণ শুনানি চলাকালে সেখানে উপস্থিত ছিলেন।