বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

By Meherpur News

May 25, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে ভূমি মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন আর ডি সি নাদির হোসেন শামীম। সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, পিতার সম্পত্তির কোন কোন জায়গায় আছে এটি নিশ্চিত করা প্রয়োজন। পিতা বেঁচে থাকতে সব সম্পত্তির সন্তানদের নামে লিখে দিয়ে যাবে এটা ঠিক নয়। তিনি বলেন, সম্পত্তির ভাগ সন্তানরা এমনিতেই পাবে।

জেলা প্রশাসক বলেন, ইসলামে যেভাবে জমি ভাগাভাগ করার কথা বলা হয়েছে, এভাবে ভাগ করা উচিত। তিনি আরো বলেন, ইসলামী শরীয়া মোতাবেক যার যার ভাগ তাকে বুঝিয়ে দেওয়া উচিত, এতে নিজেদের মধ্যে বিবাদ হয় না। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশন ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন, ইন্সপেক্টর বজলুর রহমান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।