মেহেরপুর নিউজ, ২২ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার ভূষিমাল ব্যবসায়ী লিখন আহমেদের (৩০) উপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাড়াদি গ্রামের মাঠের ভিতর এ হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত লিখন আহামেদ বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ব্যাবসায়ীক কাজে সদর উপজেলার বাড়াদী বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাবসার ১ লক্ষ ১৫ হাজার টাকা আদায় করে মেহেরপুর ফেরার পথে বাড়াদি গ্রামের মাঠের ভিতর আসলে নুরুস সাপা ও তহিদুল ইসলামের নেতেৃত্বে একদল হামলাকারী আমার মোটর সাইকেল থামিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার কাছে থাকা ব্যাবসার ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিনতায় করে নেন।
এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।