মেহেরপুর নিউজ,২৭ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভূ-সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিঞ্চ পদ সাহা,সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, আরডিসি মোহাম্মদ মাসুম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন প্রমূখ।