মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে গেছে এক বালক। আজ দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত বালকটিকে জীবিত অথবা মৃত উদ্ধাকরা সম্ভব হয়নি।এ মর্মান্তিক দৃ্শ্যে দেখতে ভৈরব নদ পাড়ে জমেছে হাজার হাজার জনতা। আবার কেও বা স্ব ইচ্ছায় নেমে পড়েছে নদের পানিতে যদি বাচ্চাটিকে পাওয়া যায়। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তাদের প্রয়োজনীয় উপকরন না থাকায় তারা আসেনি বলে জানা গেছে।
জানা গেছে,মেহেরপুর শহরের ঘাটপাড়ার মহিদুলের ঝেলে নয়ন নুরানী মাদ্রাসার পাশে দুপুর ২ টার দিকে ভৈরব নদে যায় মাছ ধরতে। এ সময় আকষ্মিক পনিতে পড়ে যায়। তৎক্ষনাৎ প্রত্যক্ষদর্শী জনতা সেখানে খোজাখুজি শুরু করে। শেষ পর্যন্ত বিকাল সোয়া ৫ টা পর্যন্ত বাচ্চাটিকে জীবিত অথবা মৃত অবস্থায় খুজে পাওয়া সম্ভব হয়নি।