মেহেরপুর নিউজ, ০৭ সেপ্টম্বর: মেহেরপুর সদর উপজেলা মৎস অফিসের উদ্যোগে ২০১৭-২০১৮ অর্থ বছরের রাজস্ব খাতের পোনামাছ অবমুক্ত কার্যক্রম করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভৈরব নদে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।