বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়ন বিষয়ক সেমিনার

By মেহেরপুর নিউজ

October 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সজল আহমেদ। সেমিনারে অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামসুল আলম, মেহেরপুর চেম্বার অব কমার্স  ্এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।