বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

By Meherpur News

February 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ও কোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফল, সেমাই ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে বাজারজাত করার অপরাধে সদর উপজেলার গোভীপুর এলাকার মোঃ মাসুম পারভেজের ডিলার পয়েন্ট ‘মা এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ