মেহেরপুর নিউজ, ২৭ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাপুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি সেলিম ইজ জামান, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ বাশার, জেলা ফাটিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।