বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 05, 2019

মেহেরপুর নিউজ:

সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায়। খাদ্যে ভেজাল রোধে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম লতিফুন্নেছা লতা।আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান ডাক্তার অলোক কুমার দাস ।