মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ মার্চ: “ভোক্তাদের সুবিচারের সময় এখন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস । আজ সকাল ৯ টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যেয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয চত্বরে ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন।