মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: উৎসবমুখর পরিবেশে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে ভোটগ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সদর উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নরে ৭০ টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহন শুরু হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম রসুল( আনারস), অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন( কাপপিরিচ) ভাইস চেয়ারম্যান পদে আবদুর রব বিশ্বাস (টিউবয়েল) , মাহবুবুল আলম (চশমা), ফয়েজ মোহাম্মদ (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোমানা আহমেদ ( কলস) এবং সামিউন বাশিরা পলি( হাস) মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। সদর উপজেলার ১ লাখ ৭৮হাজার ৫৫০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।