বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের সাইকেল র‍্যালী

By মেহেরপুর নিউজ

January 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের উদ্যোগে মার্সেলের সহযোগিতায় মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর শহরের শেখপাড়া থেকে শুরু করে সাইকেল র‍্যালীটি মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে মুজিবনগরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে দলের সহ-সভাপতি মলিন খানসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এর আগে মার্সেলের কর্ণধার দেওয়ান আলিমুজ্জামান রিমন র‍্যালীর উদ্বোধন ঘোষণা করেন।