বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন

By মেহেরপুর নিউজ

December 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর: মেহেরপুরে ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী বের করা হয়।

রবিবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে এ র‌্যালী বের করা হয়। ভ্যাট অফিসের এসি মোহাম্মদ মুসা খানের নেতৃত্বে র‌্যালীটি শহরের কোর্ট মোড় থেকে শুরু করে ভ’মি অফিসের কাছে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে রাজস্ব কর্মকর্তা সমীর কুমার বসু, সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, আসাদুজ্জামান, হুসাইন মোহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।