মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ভ্রাম্যমাণ আদালতের টিম শহরের কলেজ মোড়ে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় মালিকের কাছ থেকে ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই টিম কলেজ মোড়ে বিভিন্ন প্রকার যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮ জন মোটরসাইকেল মালিককে জরিমানা করে।