মেহেরপুর নিউজ:
অনুমোদনবিহীন খাদ্য সামগ্রী ও তেল বিক্রি করার সময় ঐ সকল পণ্য আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা সহ উদ্ধারকৃত মালামাল বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে উদ্ধারকৃত ওই সকল মালামাল বিনষ্ট করা হয়। এর আগে মেহেরপুর শহরের পৌরসভা এলাকায় বিপুল পরিমাণ অনুমোদনবিহীন আচার,পাউডার, খেজুর, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ব্যবসায়ী লুৎফর রহমানের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লুৎফর রহমান ঢাকা সাভার এলাকায় আলতাব হোসেনের ছেলে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে তার উপস্থিতিতে আটককৃত মালামাল বিনষ্ট করা হয়।