বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ১ মাসের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

October 02, 2022

মেহেরপুর নিউজ:

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে রনি হোসেন নামের এক যুবকের ১ মাসের কারাদণ্ড । রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় তাকে কারাদণ্ড দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত রনি হোসেন মেহেরপুর শহরের ক্যাসব পাড়ার ইসমাইল হোসেনের ছেলে। জানা গেছে এর আগে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর খসরু আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯ (১) ভঙ্গের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।